ফানেলের মুখ, তাই বার বার ঝড়ের অভিমুখে বাংলাদেশ

বঙ্গোপসাগরকে ঘিরে থাকা ভূখণ্ডের আকার অনেকটা ফানেলের মতো। তাই বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় বার বার আঘাত হাবে বাংলাদেশের বুকে।

Share:

কৌশিক দে সরকার: ভারতীয় উপমহাদেশে(Indian Sub Continent) সামুদ্রিক ঘূর্ণিঝড়(Cyclone) কার্যত বছর বছর তাণ্ডব চালায় কোনও না কোনও প্রান্তে। তবে ভারত মহাসাগর ও আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরের(Bay of Bengal) ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় যেমন বেশি সংখ্যায় হয় তেমনি তার শক্তিও থাকে বেশি। একই সঙ্গে লক্ষ্যণীয় এই সব সামুদ্রিক ঘূর্ণিঝড়ের বেশির ভাগই হয় ভারতের ওড়িশা নাহয় বাংলাদেশে(Bangladesh) গিয়ে ধাক্কা মারে। আর শুধুই ধাক্কা মারাই নয়, রীতিমত তাণ্ডব চালায় সে। ঠিক এখন যেভাবে সিত্রাংকে ঘিরে বাংলাদেশে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। ভূবিজ্ঞানী থেকে আবহাওয়াবিদ, সকলেরই অভিমত মোটামুটি এক। বঙ্গোপসাগরকে ঘিরে থাকা ভূখণ্ডের আকার অনেকটা ফানেলের মতো। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তাই আর দক্ষিণ দিকে বেড়িয়ে যেতে পারে না। অধিকাংশ সময়ই তা উত্তর বা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে হয় ওড়িশায় ধাক্কা মারে নাহলে বাংলাদেশে। আগামী দিনে এইরকম ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা এখন আরও বেড়ে গিয়েছে। কেননা বঙ্গোপসাগরের জলের উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে।   

আরও পড়ুন Cyclone Sitrang: আতঙ্কে কাঁপছে বাংলাদেশ, বন্ধ করে দেওয়া হল লঞ্চ ও বিমান চলাচল

ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে এখনও পর্যন্ত ২টি বড় বিপর্যয় ঘটেছে এই ঘূর্ণিঝড়ের প্রকোপে যা বিশ্বের ভয়াবহতম ক্ষয়ক্ষতির ইতিহাস গড়ে দিয়েছে। প্রথমটি ১৯৭০ সালে, দ্বিতীয়টি ১৯৯১ সালে। পরিসংখ্যান বলছে ১৯৭০ সালে, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে চিহ্নিত ছিল সেই সময় ১২ নভেম্বর সন্ধ্যাবেলায় ঘন্টায় ২৪০কিমি বেগে একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল চট্টগ্রামের(Chattagram) কাছে ভোলা(Bhola) দ্বীপে। সেই সময় পাওয়া তথ্য বলছে ঘন্টায় ২৪০কিমি বেগে ধেয়ে আসা সেই ঘূর্ণিঝড় সঙ্গে টেনে এনেছিল সাগরের সুউচ্চ সুতীব্র জলরাশিকে। সেই জলের পাহাড় কার্যত ভাসিয়ে নিয়ে গিয়েছিল ভোলা, হাতিয়া, মঙ্গলার মতো ১৩টি দ্বীপকে। চট্টগ্রাম শহর কয়েক ঘন্টার জন্য চলে গিয়েছিল ৪ ফুট জলের নীচে। সরকারি হিসাব মতো মৃত্যুর সংখ্যা ছিল ৩ লক্ষ। যদিও বেসরকারি মতে সেই সংখ্যা ৫ লক্ষের ওপর। ১৯৯১ সালে আরও একটি ঝড় ধাক্কা দিয়েছিল বাংলাদেশকে। সেটিও ধাক্কা মেরেছিল চট্টগ্রামে। দিনটা ছিল ২৯ এপ্রিল। ঘন্টায় ২৫০কিমি বেগে ধেয়ে আসা সেই ঝড় প্রাণ কেড়েছিল ১ লক্ষ ৩৮ হাজার মানুষের। যদিও বেসরকারি মরে সেই সংখ্যা ছিল আড়াই লক্ষের বেশি। গোটা বিশ্বে এই দুটি ঝড় এখনও পর্যন্ত সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ঘটানো ঝড়ের তালিকায় ঠাঁই করে নিয়েছে।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!