ভিখারিনীর স্বপ্নপূরণ, ফ্রিজ কিনে দিলেন বিদেশ প্রতিমন্ত্রী

কয়েকদিন আগে বিদেশ প্রতিমন্ত্রীর কাছে সোজা আবদার জানিয়েছিলেন একটা ফ্রিজ কিনে দেওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫৫ বছর আগে  স্বামীর আকস্মিক মৃত্যুতে দুই শিশু সন্তানকে নিয়ে অথৈ  জলে পড়েছিলেন জেলেমনি বেওয়া। সন্তানদের মুখে খাবার জোটাতে বেছে নিয়েছিলেন ভিক্ষাবৃত্তিকে। লোকের দরজায়-দরজায় হাত পেতে দুই সন্তানকে বড় করেছেন। কিন্তু দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত আজও। ফলে অশক্ত শরীর নিয়েও বাড়ি-বাড়ি গিয়ে ভিক্ষা করে দিন গুজরান করেন। জীবন সায়াহ্নে এসে অশীতিপর জেলেমনির ইচ্ছে ছিল, ফ্রিজ কিনবেন। কিন্তু অত টাকা কোথায়? তাই কয়েকদিন আগে বিদেশ প্রতিমন্ত্রীর কাছে সোজা আবদার জানিয়েছিলেন একটা ফ্রিজ কিনে দেওয়ার। অশীতিপর জেলেমনির সেই আবদার পূরণ করেছেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। মঙ্গলবারই মন্ত্রীর উপহার দেওয়া ফ্রিজ পৌঁছে গিয়েছে জেলেমনি বেওয়ার কাছে। আর সেই ফ্রিজ পেয়ে খুশিতে ভাসছেন অশীতিপর বৃদ্ধা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিগ্রাম ইউনিয়নেরর পারসাওতা গ্রামের বাসিন্দা জেলেমনি বেওয়া গত ৫৫ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করলেও যথেষ্টই আত্মমর্যাদা সম্পন্ন। দুই ছেলের মধ্যে একজন ভ্যান রিকশা চালান আর একজন জনমজুরের কাজ করেন। দুই ছেলে বহুবার ভিক্ষা বন্ধ করার জন্য মায়ের কাছে অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি তিনি। অশক্ত শরীর নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে ভিক্ষা করে যা পান তা দিয়েই নিজের পেট চালান। গ্রামের অনেকেই ভালবেসে ভাল খাবার দেন জেলেমনিকে। কিন্তু সেই খাবার সংরক্ষণ না করার সুবিধা থাকায় অসুবিধেয় পড়তে হত।

সম্প্রতি মনিগ্রামে এক জনসভায় এসেছিলেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। সোজা মঞ্চে উঠে গিয়ে মন্ত্রীকে জেলেমনি বলেন, ‘তুমি আমার বেটা, আমাকে একটা ফ্রিজ কিনে দাও। আমি একটু একটু করে খাবার ফ্রিজে রাখব ও একটু একটু করে ফ্রিজ থেকে খাবার বের করে খাব।’ ওই কথা শুনে বিস্মিত হয়ে যান বিদেশ প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দেন, শিগগিরই তাঁকে ফ্রিজ কিনে দেওয়া হবে। মঙ্গলবার বিদেশ প্রতিমন্ত্রী ওই ফ্রিজ পাঠিয়েছেন। নিজের স্বপ্নপূরণ হওয়ায় বিদেশ প্রতিমন্ত্রীকে আশির্বাদ করেছেন জেলেমনি। তাঁর কথায়, ‘ছেলের কাছে মা ফ্রিজ চেয়েছে, দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আমার মন্ত্রী ছেলে হাজার বছর বেঁচে থাকুক। ছেলে যেন আরও বড় হয়, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি।’

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা