দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দেওয়া দেশের মুখে মানবিকতার কথা মানায় না’, আমেরিকাকে খোঁচা বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেশের এলিট ফোর্স র‍্যাবের প্রাক্তন ও বর্তমান ছয় আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন রাজস্ব দফতর। শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা খোঁচা দিয়ে বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দেওয়া দেশের মুখে মানবাধিকারের কথা মানায় না।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আমেরিকায় বহাল তবিয়তে রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির আসামী কর্নেল রাশেদ চৌধুরী। বার বার বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দরবার করেছে বাংলাদেশের বর্তমান সরকার। কিন্তু তাতে সাড়া মেলেনি।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদেশ মন্ত্রী বলেন, ‘একটা খুনিকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে খুনি মানবাধিকার লঙ্ঘন করল, বহু নিরীহ মানুষকে হত্যা করল, তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনও তাগিদই দেখাচ্ছে না। ফলে তারা কিভাবে মানবাধিকারের কথা বলে?’

র‍্যাবের প্রাক্তন ও বর্তমান ছয় আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা জারি নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে আপত্তি জানানো হয়েছে বলেও জানান বিদেশ মন্ত্রী। তাঁর কথায়, ‘আমি মার্কিন বিদেশ মন্ত্রীকে বলেছি, তোমরা জঙ্গিবাদ দমন করতে চাও, বিশ্বজুড়ে মাদকব্যবসা রুখতে চাও, মানবপাচার বন্ধ করতে চাও। র‌্যাব এসব কাজই করছে। দেশবাসী যে মার্কিন নিষেধাজ্ঞা ভালভাবে মেনে নেয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ