প্রাণ বাঁচাতে সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুপুর তিনটে পর্যন্ত সংসদ ভেঙে দেওয়ার জন্য তাঁকে চরম সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকার মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল তিনটের মধ্যে সংসদ না ভাঙলে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার মতোই পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা জামায়েত ইসলামীর ছাত্র নেতা আসিফ মাহমুদ। আর ওই হুমকির পরেই প্রাণ বঁচাতে জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

গতকাল সোমবার শেক হাসিনা সরকারের পতন ঘটার সঙ্গে সঙ্গেই নখদাঁত বের করতে শুরু করেছে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেনা সমর্থিত সরকার সমর্থন করা হবে না বলে হুমকি দিয়েছিলেন আমেরিকার মদতপুষ্ঠ কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিন (মঙ্গলবার) সকালেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বাংলাদেশিদের কাছে নব্য সুদখোর মহাজন তথা রাজাকার মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন। আর দুপুরেই দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সরাসরি হুমকি দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর এক সমন্বয়ক তথা জামায়েত ইসলামীর ছাত্র সংগঠনের নেতা আসিফ মাহমুদ। রাখঢাক না রেখে রাষ্ট্রপতিকে হুমকি দিয়ে বলেছেন, ‘শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে তিনটের মধ্যে সংসদ ভাঙুন। তিনটের মধ্যে সংসদ না ভাঙলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন।’

গতকাল সোমবার সেনা ও গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তার পরেই দেশ জুড়ে অবাধে শুরু হয়েছে লুঠপাঠ। অধিকাংশ জায়গাতেই লুঠপাটের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ও জামায়েত ইসলামীর সন্ত্রাসীরা। পাশাপাশি বেছে-বেছে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে নিরীহ আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের। হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে দেশ ছাড়ার হুমকিও দিচ্ছে মুসলিম মৌলবাদীরা।

সোমবার রাতেই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিএনপি-জামায়াত ইসলামী সহ পাকিস্তান ও আমেরিকার দোসর দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হথেছিল, সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে দেশে নির্বাচন করানো হবে। কিন্তু এদিন দুপুর পর্যন্ত সংসদ ভাঙা নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সরাসরি রাষ্ট্রপতিকে চরম সময়সীমা বেঁধে দিলেন কোটা আন্দোলনের নামে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

 

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর