দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এগিয়ে চলেছে দেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলেছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

রবিবার বিশ্ব শান্তি সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর। উল্লেখ করেন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টিও।

প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁর সরকার সে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বিতাড়িত করেনি। উল্লেখ করেন বাংলাদেশ গঠনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথাও।

রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসিনা বলেন, ‘জাতির পিতার দর্শন ছিল সুদূর প্রসারী। তিনি ছিলেন শান্তির পক্ষে।’

এই প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা তাঁর (মুজিবুর রহমান) লেখা একটি বইয়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘শান্তি চাইতেন বলেই আমার দেখা নয়া চিন বইতে বঙ্গবন্ধু লিখেছেন, যেই শান্তি চাক, সেটা আমেরিকা হোক, চিন কিম্বা রাশিয়া, আমরা তার সঙ্গে আছি’।

শনিবার (৪ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দেন, ৪০ যোগ দেন ভার্চুয়ালি। রবিবার ছিল অধিবেশনের শেষদিন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ