পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘এক ফুল দো মালি’র সেই গান মনে আছে। যেখানে অভিনেতা বলরাজ সাহনি ছোট্ট ‘দত্তক’ সন্তানের হাত ধরে গাইছেন, ‘আজ উঙ্গলি থাম কে তেরি, তুঝে ম্যাঁয় চলনা শিখলাঁউ, কাল হাত পকড়না মেরা, যব ম্যাঁয় বুঢ়া হো যাঁউ।’  যাকে ছোট বেলায় পরম স্নেহ আর মমতায় বড় করেছিলেন মা, বড় হয়ে সেই ছেলেই গর্ভধারিণীর লালিত স্বপ্নপূরণ করলেন। পাইলট ছেলে নিজের মাকেই আকাশ সফরের সঙ্গী করলেন। আর তাতে গর্বে বুক চওড়া হল গর্ভধারিণীর। মা-ছেলের সেই চিরন্তন সম্পর্কের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

এয়ার ইন্ডিয়ার পাইলট তনিষ অরোরা ‘ইনস্টাগ্রামে’ এক ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িতে বিমান চালানোর জন্য পাইলটের পোশাক পরে তৈরি হচ্ছেন তনিষ। তার পর বাড়ি থেকে মাকে নিয়ে একই গাড়িতে বিমানবন্দরের উদ্দেশে রওনা করছেন। বিমানবন্দরে পৌঁছানোর পরে বোর্ডিং গেটে পৌঁছেছেন। তার পরে আলাদা পথ ধরে বিমানে যাওয়ার আগে তনিষ জানতে চাইছেন-মায়ের কিছু বলার আছে কিনা। জবাবে তনিষের মা বলছেন-নিরাপদে আর ভালভাবে বিমান উড়িও। গন্তব্যে পৌঁছানোর পরে তনিষকে বলতে শোনা যাচ্ছে, ‘মায়ের হাত ধরেই প্রথম হাঁটা শিখেছিলাম। আর আজ ভাগ্য আমাকে সুযোগ দিয়েছে, মাকে আকাশ সফর করানোর। আজকের যাত্রা সারা জীবনের জন্য মনে থাকবে। আমার পাইলট জীবনের সেরা যাত্রী-মা।’

 

View this post on Instagram

 

A post shared by Tanish Arora (@tanisharora09)

তনিষের ওই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক লিখেছেন, ‘যে কোনও পাইলটের জীবনেই বাবা-মাকে যাত্রী হিসেবে পাওয়া গর্বের ও সৌভাগ্যের ব্যাপার।’ সন্তানের সঙ্গে মায়ের চিরকালীন সম্পর্ক নিয়েও অনেকে কমেন্ট করেছেন।

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান