জাতীয় সঙ্গীত বদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের  পতনের পরেই নখদাঁত বের করেছে মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধী শক্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা..’ বদলের দাবি জানিয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর অন্যতম দোসর তথা কুখ্যাত সন্ত্রাসী গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। শুধু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতই নয়, ১৯৭২ সালের সংবিধান বাতিলের দাবিও জানিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট আযমী। আর ‘আলবদর’ ও ‘রাজাকার’ বাহিনীর প্রধানের ছেলের ওই দাবির বিরুদ্ধে শুক্রবার গর্জে উঠলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা আম জনতা। রাজধানী ঢাকা-সহ গোটা দেশেই (শুধু সিলেট বাদ ছিল) একই সময়ে সমবেত কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ গেয়ে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সামিল হলেন লাখ-লাখ বাংলাদেশি।

গত মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা  জাতীয় সঙ্গীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। তার ওই দাবির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান অনেকে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে সাংস্কৃতি সংগঠন উদীচী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সম্মিলিত জাতীয় সঙ্গীত কণ্ঠে তুলে কর্মসূচিতে অংশ নেয় উদীচী, জাতীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। এসময় সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান।

দেশে যখন পাকিস্তান প্রেমীদের দাপট শুরু হয়েছে তখন বুক চিতিয়ে এক হিন্দু কবির লেখা জাতীয় সঙ্গীত বাঁচানোর জন্য লড়াই শুরু করে সাধারণ মানুষের কুর্ণিশ আদায় করে নিয়েছেন উদীচীর সদস্যরা। এই দুঃসাহসিক কার্যক্রম নেওয়ার প্রসঙ্গে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, ‘আমরা দায়বদ্ধ মানুষের প্রতি। আমাদের অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনও আঘাত আসবে, আমরা তার প্রতিবাদ করব। আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারও দানে পাওয়া নয়। লাখো শহীদের রক্তে পাওয়া। এই অর্জনকে কোনও ভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত করার চেষ্টা করবে, তখনই প্রতিবাদ করব।’

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ