ভিসা ছাড়াই বিশ্বের ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি বাংলাদেশের বাসিন্দা হলেই বিনা ভিসায় যেতে পারবেন বিশ্বের বেশ কয়েকটি  দেশে। কোন কোন দেশে তারা যেতে পারবেন তা নিয়ে প্রকাশিত হয়েছে তালিকায়। সেখানেই উঠে এসেছে ভিসা ছাড়া প্রায় ৪২ টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা । সম্প্রতি প্রকাশিত হয়েছে কোন দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী। সেই তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

প্রকাশিত  তালিকায় ৯৭ তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর সেই কারণেই বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা। ২০২৩ সালে ভিসা ছাড়া মোট ৪০ টি দেশে ভ্রমণ করতে পারত বাংলাদেশিরা। এবার সেই তালিকায় যোগ হল আরও ২ টি দেশ। সেই দেশগুলি হল আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি। বাংলাদেশিরা ভিসা ছাড়া এশিয়ার ৬টি দেশ, দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি এবং ওশেনিয়ার ৮টি দেশ ভ্রমণ করতে পারবেন। 

প্রতি বছরই শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। প্রকাশিত হওয়া সেই তালিকায় দেখা গিয়েছে গত পাঁচ বছর ধরে জাপান ও সিঙ্গাপুর ধারাবাহিকভাবে এক নম্বর স্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং সুইডেন রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯৩টি দেশের নাগরিক এখানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। ১৯২টি দেশে নাগরিক এখানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এছাড়াও  তালিকায় দেখা গিয়েছে  ৮০তম স্থানে রয়েছে ভারত। পৃথিবীর ৬২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে ভারতীয়দের।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী