বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

বিদ্যুতের বিল মেটানোর নামে প্রতারণা! ৯৯ হাজার টাকা খুইয়ে সর্বস্বান্ত বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুতের বিল মেটানোর নামে প্রতারণা! ৯৯ হাজার টাকা খুইয়ে সর্বস্বান্ত বিজেপি রানাঘাট দক্ষি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাস। কীভাবে প্রতারণার জালে জড়ালেন তিনি? বিজেপি নেতার অভিযোগ, দিন দুয়েক আগে তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। সেখানে ফোনকর্তা নিজেকে বিদ্যুৎ দফতরের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, শ্যামাপ্রসাদবাবুর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এরপরেই তাঁর ফোনে একটি ম্যাসেজ আসে। যেখানে তাঁকে ব্যাঙ্কিং অ্যাপ চালু করতে বলা হয়। এর কিছুক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৯৯,৪০০ টাকা গায়েব হয়ে যায়।

শ্যামাপ্রসাদবাবুর আরও অভিযোগ, তিনি প্রতি মাসে নিয়মিতভাবে ‘PhonePe’-এর মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দেন, বিষয়টি জানালেও ওই বিদ্যুৎ দফতরের প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি তা মানতে রাজি হননি। বিদ্যুৎ বিল বকেয়া থাকার অজুহাতে একটি ম্যাসেজ পাঠানোর পরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা উধাও হয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তীতে প্রতারকরা তাঁর ক্রেডিট কার্ড থেকেও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতানোর চেষ্টা করেছিল অভিযোগ শ্যামাপ্রসাদ বাবুর। তবে বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত কার্ডটি লক করে দেওয়ায় সেই যাত্রায় রক্ষা পান।

এই ঘটনার পরপরই তিনি বিদ্যুৎ দফতর, সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং তাহেরপুর থানার সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি কল্যাণী সাইবার ক্রাইম এবং স্থানীয় ওসি-র সঙ্গেও কথা বলেছেন। তবে এখনও খোয়া যাওয়া টাকার কোনও সুরাহা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘বর্তমানেও আমার মোবাইল হ্যাকড হয়ে রয়েছে এবং হ্যাকাররা একটি অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। আমরা রাজনীতি করি, সাধারণ মানুষকে সবসময় সচেতন করি। কিন্তু প্রতারকদের আধুনিক ও চতুর কৌশল এমন জায়গায় পৌঁছেছে যে আমিও ঠকে গেলাম। সাধারণ মানুষ বিশেষ করে বয়স্করা যে ভাবে গ্যাস সাবসিডি, ইনসিওরেন্স বা বিভিন্ন ভাতার প্রলোভনে পড়ে প্রতারিত হচ্ছেন, তাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।’ প্রশাসনের ওপর আস্থা রেখে তিনি অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত এবং খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সকলকে এই ধরনের সন্দেহজনক ফোন ও মেসেজ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক