‘হাসিনাকে ফেরত দিন’, নথিপত্র-সহ দিল্লিকে ফের চিঠি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ফের ভারত সরকারকে চিঠি দিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার চিঠিপত্রের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে চলা বিভিন্ন মামলার নথিপত্রের পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির খসড়াও পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সাংবাদিক বৈঠকে হাসিনাকে ফেরত চেয়ে ফের মোদি সরকারকে কূটনৈতিক পত্র দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল ইসলাম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি এখনও পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চাননি। জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারের পুলিশের বিরুদ্ধে। ওই গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দুই শতাধিক খুন ও গুমের মামলা রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শুরু হয়েছে বিচার। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের তরফে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর  বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে বিচারের জন্য শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তিকেও হাতিয়ার করেছে মোল্লা ইউনূস সরকার।

যদিও ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছিলেন ‘দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তরফে সে দেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে একটি মৌখিক বার্তা পেয়েছি। কোনও স্বাক্ষরিত চিঠি পাইনি। তাই এ বিষয়ে আমাদের এই মুহুর্তে কোনও মন্তব্য নেই।’ তবে ওই আধিকারিক এও জানিয়েছেন, ‘অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখলকারী সরকারের কোনও বার্তাকে গুরুত্ব দেওয়া হবে না। নির্বাচিত সরকার কোনও চিঠি দিলে সৌজন্য দেখিয়ে তার জবাব দেওয়া হত। এ ক্ষেত্রে জবাব দেওয়া হবে না। তাছাড়া বাংলাদেশে বর্তমানে তালিবানি শাসন চলছে। শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ এই মুহুর্তে নিরাপদ নয়। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত বঙ্গবন্ধু কন্যাকে ফেরানোর বিষয়টি ভাবা হচ্ছে না।’  

ভারবাল কূটনৈতিক পত্র দেওয়ার পরে এবার লিখিতভাবে কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে দিল্লির বিদেশ মন্ত্রককে। ওই চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার যাবতীয নথি জুড়ে দেওয়া হয়েছে। দিল্লির তরফে আগের দেওয়া চিঠির জবাব দেওয়া হয়নি বলে এদিন জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম।  

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা