বিএনপির কর্মসূচি ঘিরে উত্তাল ঢাকা, পুড়ল পুলিশের গাড়ি-বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকার পতনের ডাকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে শনিবার উত্তাল হয়ে উঠল ঢাকার রাজপথ। রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি কর্মী-সমর্থকদের তাণ্ডবে পুড়ল একাধিক বাস-গাড়ি। ভাঙচুর হল সরকারি ও বেসরকারি সম্পত্তি। বিএনপির উন্মত্ত সমর্থকদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী-আধিকারিক। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি। অশান্তি পাকানোর দায়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোট ৯০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বর্তমান সরকারের ইস্তফার দাবিতে এদিন ঢাকা ঘেরো কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। গোটা দেশের সঙ্গে রাজনীতিকে বিচ্ছিন্ন করতে বিভিন্ন প্রবেশ পথ অবরুদ্ধ করার চেষ্টা চালান বিএনপি কর্মী-সমর্থকরা। অশান্তির আশঙ্কায় গোটা রাজধানীজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সকাল থেকেই ধোলাইখাল, মাতুয়াইলে একের পর এক বাসে অগ্নিসংযোগ করতে থাকেন বিএনপির কর্মীরা। শ্যামলীতে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাবতলী, আবদুল্লাহপুর, উত্তরাতেও তাণ্ডব চালান বিক্ষোভকারীরা।

বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি কর্মী-সমর্থকরা। উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জল কামানও ব্যবহার করতে হয় পুলিশকে। কিন্তু সাময়িকভাবে ছত্রভঙ্গ হওয়ার পরে ফের রাস্তায় জড়ো হয়ে তাণ্ডব চালাতে থাকেন আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি কর্মীদের হামলায় মেহেদী হাসান-সহ ২০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সংযম দেখানোয় গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। রাজপথে পুলিশ বনাম বিএনপি সমর্থকদের দফায়-দফায় সংঘর্ষে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকান-সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান তড়িঘড়ি বন্ধ করে দেন।

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১