যুদ্ধের দামামা! বাংলাদেশকে লক্ষ্য করে মায়ানমারের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ

ওই বোমা বর্ষণের পরেই মায়ানমার সীমান্তে প্রহরারত সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রোহিঙ্গা শরণার্থী (Rohingya Refugee) নিয়ে ঢাকার (Dhaka) সঙ্গে ইয়াঙ্গুনের (Yangun) ঠাণ্ডা লড়াই কী যুদ্ধের রূপ নিতে চলেছে? পাঁচ দিন আগে মায়ানমারের সেনাবাহিনীর (Myanmar Army) ছোড়া মর্টার শেল উড়ে এসেছিল বাংলাদেশে। আর শনিবার মায়ানমারের যুদ্ধ বিমান থেকে বাংলাদেশের মাটিতে ফেলা হল বোমা। ওই বোমা বর্ষণের পরেই মায়ানমার সীমান্তে প্রহরারত সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নযটা নাগাদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী এলাকায় মায়ানমার বিমানবাহিনীর ২টি যুদ্ধ বিমান এবং ২টি ফাইটার হেলিকপ্টারকে মহড়া দিতে দেখা যায়। আচমকাই যুদ্ধ বিমান থেকে ৮ থেকে ১০টি বোমা ফেলা হয়। এছাড়া হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি ছোড়া হয়। কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম তা‌রিক জানান, মায়ানমারের যুদ্ধবিমান থেকে বোমা ফেলার পরেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মন থেকে আতঙ্ক দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত রবিবারই মায়ানমার সেনাবাহিনীর (Myanmar Army) ছোড়া দুটি মর্টার শেল (Mortar shell) বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয় প্রশাসনের শীর্ষ মহল। ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে (Aung Kiu Moye) তলব করে বিদেশ মন্ত্রক (Foreign Ministry)। মর্টার শেল ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সতর্ক করে দেওয়া হয়।

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা