দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কক্সবাজারে পর্যটককে গণধর্ষণ কাণ্ডের মূলপাণ্ডা র‍্যাবের জালে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: পুলিশ আড়াল করার লাগাতার চেষ্টা করলেও পালিয়ে বাঁচতে পারল না কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের মূলপাণ্ডা আশিকুল ইসলাম আশিক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার তাকে মাদারীপুরের এক গোপন ডেরা থেকে গ্রেফতার করেছে র‍্যাবের সদস্যরা। এদিন রাতে গণধর্ষণ কাণ্ডের মূলপাণ্ডা তথা পর্যটক নগরীতে অবৈধ কাজকর্মের অন্যতম হোতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত বুধবার স্বামী ও শিশুসন্তানকে নিয়ে সৈকত শহর কক্সবাজারে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হন ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা এক গৃহবধূ। ওইদিন বিকালে সৈকতের লাবনী পয়েন্টে স্বামী সন্তান নিয়ে বেড়াতে যান তিনি।  সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের উদ্যোগে তখনকার মত বিষয়টি মিটে গেলেও ওই দিন সন্ধ্যার পরে পর্যটন গলফ মাঠের সামনে থেকে নির্যাতিতা গৃহবধুকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। পাশাপাশি ওই গৃহবধূকে তুলে নিয়ে লাগাতার গণধর্ষণ করে তিন আশিকুল ইসলাম আশিক ও তার দুই সঙ্গী। পরে নির্যাতিতাকে কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে তুলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে আর এক দফা ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে হোটেলের রুম বাইরে থেকে বন্ধ করে চলে যায়। পরে র‌্যাব এসে ধর্ষিতা গৃহবধূকে উদ্ধার করে।

চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার স্বামী। লজ্জাজনক ঘটনার পরে গণধর্ষণের মূলপাণ্ডাদের আড়াল করতে ধর্ষিতার চরিত্র নিয়েই প্রশ্ন তোলেন কক্সবাজারের পুলিস সুপার ও তার দোসররা। লোকদেখানো হিসেবে বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও তাদের কারও নামই নির্যাতিতার স্বামী দায়ের করা এফআইআরে ছিল না। ঘটনার পাঁচদিনের মাথায় এদিন অবশ্য গোপন সূত্রে খবর পেয়ে মাদারীপুর থেকে গণধর্ষণের মূলপাণ্ডাকে গ্রেফতার করেন র‍্যাবের সদস্যরা।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ