ইঞ্জিনের হুকে আটকে মৃতদেহ, ২৫ কিমি টেনে নিয়ে গেল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে ধাক্কা। সেই ধাক্কাতেই মৃত্যু। তারপর সেই মৃতদেহকেই ২৫ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে গেল ট্রেন। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশের নরসিংদীর রায়পুরায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ রেলের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ রেল পুলিশের তরফে জানা গিয়েছে, ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রায়পুরার আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করছিল, তখন রেললাইন পার হচ্ছিলেন আবদুল বারিক নামে এক ব্যক্তি। আবদুল দোকানে যাচ্ছিলেন। সেইসময় ট্রেন এসে ধাক্কা মারে আবদুলকে। আবদুলের দেহ ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যায়। প্রথমে ট্রেনে থাকা কর্মীরা বিষয়টি বুঝতে পারেনি। এরপর যখন ট্রেনটি ভৈরব স্টেশনের কাছাকাছি চলে যায়, তখন বিষয়টি সকলের নজরে আসে। এরপর ভৈরব স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। রেলপুলিশ আবদুলের দেহকে উদ্ধার করে।

এরপর মৃত ব্যক্তির পরিচয় জানতে পারা যায়। জানা গিয়েছে, মৃত আবদুল বারিক রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার বাসিন্দা। হাসনাবাদ বাজারে পানের দোকান ছিল আবদুলের। খবর পেয়ে আবদুলের বাবা ইমরান থানায় যান। সেখানেই ছেলের দেহকে শনাক্ত করেন। ইতিমধ্যে রেল পুলিশের তরফে এসআই কার্তিক চন্দ্র রায় জানিয়েছেন, অসতর্কতাবশত রেললাইন পার করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। আবদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে