ঢাকার আদালত থেকে পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে মিলবে ২০ লাখ

পুরস্কার ঘোষণার পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদালত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে মিলবে ২০ লাখ টাকা। একজনের সন্ধান দিলে মিলবে ১০ লাখ টাকা। আজ রবিবার জরুরি সাংবাদিক সম্মেলনে এই পুরস্কারের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। পাশাপাশি তিনি জানান, পলাতক দুই জঙ্গি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন তার জন্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তগুলিতে বিশেষ নজরদারি চালানো শুরু হয়েছে। রাজধানী ঢাকা থেকে বাইরে যাওয়ার বিভিন্ন বহির্গমন পয়েন্টে নাকা তল্লাশি শুরু হয়েছে।

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আদালত চত্বর থেকেই পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে জেএমবির দুই কুখ্যাত জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় চার জন। পলাতক দুই জঙ্গির একজন ব্লগার অভিজিত রায়ের খুনের ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। আর অন্যজন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। দুই কুখ্যাত জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। জরুরি সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গি পালানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালানোর ঘটনায় যদি কারও গাফিলতি থাকে তাহলে তাদের কঠোর শাস্তি পেতে হবে।’

অন্যদিকে, আদালত চত্বর থেকে দুই জঙ্গি পালানোর ঘটনার পরেই দেশের নিম্ন আদালতগুলির নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশের পরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের আদালতগুলিকে। নিখোঁজ জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণার পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর