Bangladesh: দুর্গাপুজো শুরুর মুখে‌‌ হামলা, রাজবাড়িতে ভাঙচুর প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে দুর্গাপুজো। আর সেইসময় মর্মান্তিক ঘটনা ঘটল বাংলাদেশের রাজবাড়ি এলাকায়। সেখানে ভাঙা হল  মা দুর্গার প্রতিমা। ঘটনাটি ঘটেছে, রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে। জানা যায়, মন্দিরের দুর্গা, ক‌ার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার মূর্তি ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে মন্দির পরিদর্শনে যান  জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তারা । ইতিমধ্যেই এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। একাংশ দাবি করেন, ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি  দিতে হবে। এই ঘটনা প্রসঙ্গে পূজার আয়োজক কুঞ্জন কান্তি সরকার বলেন ,’ মঙ্গলবার  বেলা ১১টার দিকে ডেকোরেটর শ্রমিক মন্দিরে সিসি ক্যামেরা লাগানো সময় এই ঘটনার কথা আমায় জানান। তখন গিয়ে দেখি, পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা জানি না।‘

অন্যদিকে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন স্পষ্টভাবে জানিয়ে দেন,’ প্রতিমা ভাঙচুরের খবর মন্দির কমিটির কেউ জানায়নি আমাদের। সূত্র মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে  যাই। কারা প্রতিমা ভাঙচুর করেছে সেই  বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে ।‘

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের