আচরণবিধি ভঙ্গের দায়ে সাকিব আল হাসানকে সতর্ক করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করল নির্বাচন কমিশন। ভবিষ্যতে তাঁকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও কমিশনের সতর্ক করার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী।

বাইশ গজের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে্র ময়দানে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শাসকদল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরেই গত ২৮ নভেম্বর নিজের ক্ষমতা প্রদর্শন করতে ঢাকা থেকে কয়েকশো গাড়ির কনভয় নিয়ে মাগুরায় হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল কয়েক হাজার আওযামী লীগ কর্মী-সমর্থক। সাকিবের ওই রোড শোয়ের কারণে চরম সমস্যায় পড়তে হয় মাগুরাবাসীকে। শুধু রোড শো করেই ক্ষান্ত থাকেননি মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী। আদশ আচরণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয স্টেডিয়ামে সভাও করেন।

সংবাদমাধ্যমে এ নিয়ে হইচই শুরু হতেই সাকিবকে শোকজ করেন মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা বিচারক সত্যব্রত শিকদার। সেই শোকজের জবাব দিতে গিয়ে ক্ষমা চান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলে মুচলেকাও দেন। তার পরেও একাধিকবার সাকিবের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের পক্ষ সতর্ক করে দেওয়া হয়েছে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থীকে। উল্লেখ্য, আদর্শ আচরণবিধি  ভঙ্গের দায়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’তে হানা খাদ্য দফতরের, তল্লাশিতে একগুচ্ছ ভয়ঙ্কর তথ্য

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের