বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে ইভটিজারদের হাতে খুন দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বোনের যৌন হয়রানির প্রতিবাদ করতে ইভটিজারদের ছুরির আঘাতে প্রাণ হারাতে হলো দাদাকে। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে। স্থানীয় বাসিন্দারাই ইভটিজারদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মর্মান্তিক ঘটনায় এলালকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় জানিয়েছেন, শুক্রবার বিকেলে ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে শুভপুরের শামসের গাজী এলাকার একটি পার্কে বেড়াতে যান নিহত রবিউল হক। ওই সময় ইভটিজারদের একটি দল রবিউলের ছোট বোন সাথী আক্তারের শ্লীলতাহানির চেষ্টা করে। বোনের সম্মান রক্ষার জন্য প্রতিবাদ জানান রবিউল। এক ইভটিজারকে সপাটে চড় মারেন। চড় খাওযার পরে ইভটিজাররা ঘটনাস্থল ত্যাগ করে সোজা ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে গিয়ে রবিউলের বিরুদ্ধে নালিস জানান।

সন্ধ্যায় যুযুধান দুই পক্ষকে নিয়ে সালিশি সভা ডাকেন ইউনিয়ন পরিষদ সদস্য।ওই সালিশি সভায় ফের বখাটেদের সঙ্গে রবিউলের তর্ক বেঁধে যায়। বচসা চলাকালীন আচমকাই শুভ নামে এক বখাটে যুবক ছুরি নিয়ে রবিউলের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পেশায় অটো চালক রবিউল। সালিশি সভায় উপস্থিত অন্যান্যরা ইভটিজারদের আটক করে। পাশাপাশি রক্তাক্ত রবিউলকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স