দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বহুতলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:  ফের সাত সকালে আগুন। আগুন লাগে রাজধানীর গ্রিন রোডের  আর এস টাওয়ার –য়ে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এই খবর দিতে গিয়ে জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগা ১৪তলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইউনিট কাজ করছে। এই খবর লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছ দমকল।সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়।  

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকালও। আগুন লাগে ঢাকার বাংলামোটরে রাহাত টাওয়ারে। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটকে সেখানে পাঠাতে হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাহাত টাওয়ারের ১১ তলায় রয়েছে যমুনা টেলিভিশনের অফিস, আটতলায় বিজয় টিভি ও চতুর্থ তলায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। অগ্নিকাণ্ডে যমুনা টেলিভিশনের অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ