পদ্মা থেকে জালে উঠল প্রকাণ্ড ঢাই মাছ, রাতারাতি লাখপতি মাছ বিক্রেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পদ্মানদীর বিশালাকৃতি ঢাইমাছ। প্রায় সাড়ে ২২ কেজির মাছটাই  বদলে দিয়েছে জীবন হালদারের ভবিষ্যত। এই একটা মাছই বিক্রি হয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকায়। তারপরেই জীবনটা যেন বদলে গিয়েছে ‘জীবন’ জেলের।

জানা গিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদী থেকে জীবন হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে ২২কেজি ৬০০ গ্রামের মাছটি। সেই মাছ নিলামে ওঠে ১ লক্ষ ৩ হাজার  ৯৬০ টাকায়। বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামে কিনে নেন। পরে সেই মাছ বিক্রি হয়েছে সিঙ্গাপুরে। মোবাইলের মাধ্যমে সেই মাছ সিঙ্গাপুরে প্রতি কেজি ৪৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। জানা গিয়েছে মাছটি বিক্রি হয়েছে ১ লক্ষ ৯ হাজার টাকায়। ক্যাশ অন ডেলিভারিতে ওই মাছ বিক্রি হয়েছে। সিঙ্গাপুরের প্রবাসী ওই ব্যক্তির নারায়ণগঞ্জের বাড়িতে মাছটি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়েছে।

মৎস্য কর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পদ্মা নদীতে বড় মাছ ওঠে। কিন্ত এত বড় মাছ সহজে ওঠে না। তবে মাঝে মাঝে বড় মাছ কারও কারও জালে উঠে আসে। এই জাতীয় ঢাই মাছ মিষ্টি জলের মাছ। তাই এর দামও অনেক বেশি। এই মাছের তেল জাতীয় জিনিস ওষুধ তৈরিতে কাজে লাগে। এক রাতে ১ লক্ষ টাকার মালিক হয়ে অবাকই হয়েছে জীবন হালদার। এমন যে হতে পারে, তিনি তা কল্পনাও করেননি কখনও।

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল