‘ধর্মবিরোধী’ অভিযোগে গ্রন্থাগার থেকে নজরুল-রবীন্দ্রনাথের বই লুট করল মৌলবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ধর্মবিরোধী অভিযোগ তুলে টাঙ্গাইলের ধনবাড়ির এক লাইব্রেরি থেকে নজরুল-রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই লাইব্রেরি থেকে প্রায় ৫০০-র বেশি বই নিয়ে গিয়েছে ১৫-২০ জনের একটি দল।

জানা গিয়েছে, টাঙ্গাইলের ধনবাড়ির ওই লাইব্রেরীতে গত সপ্তাহে আচমকাই হানা দেয় ১৫-২০ জনের একটি দল। তারাই প্রায় ৫০০-র বেশি বই নিয়ে যায়। পরে বেশ কয়েকটি বস্তায় ভরে ইউএনও-র কাছে সেগুলো জমা করে তারা। তাদের অভিযোগ, এই সকল বই ধর্মবিরোধী। এগুলো পড়েই ধর্মবিরোধী হয়ে পড়েছেন বর্তমানের যুব সমাজ।

লাইব্রেরির পক্ষ থেকে অভিযোগ, প্রায় দুই লক্ষ টাকার বই ও নথি লুট করার পাশাপাশি লাইব্রেরির আসবাবও ভাঙচুর করা হয়েছে। প্রায় ৫০ হাজার টাকার আসবাব নষ্ট করা হয়েছে। তৌহিদি জনতার নাম করে স্থানীয় কয়েকজন যুবক আচমকা হামলা চালায় লাইব্রেরীতে। বইগুলোকে একসঙ্গে বস্তায় ভরতে থাকে তারা। হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, যারা লুট করতে এসেছে, তারা কোনও লাইব্রেরি থাকতে দেবে না জানিয়েছে। সব বই পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, অভয়ারণ্য লাইব্রেরী কোনও ধর্মকে আলাদা করে প্রাধান্য দেয় না।  তারা সব ধর্মের বিরোধী। সম্প্রতি লাইব্রেরীর কেউ একজন সদস্য ফেসবুকে ধর্মবিরোধী পোস্ট করে। তারসঙ্গে কথা বলে জানা যায়, লাইব্রেরীর সঙ্গে যুক্ত হয়ে ধর্মবিরোধী মন্তব্য করেছে। এরপরেই লাইব্রেরীতে হামলার পরিকল্পনা হয়। ইউএনও শাহীন মাহমুদ বলেন, সাধারণ মানুষের নাম করে বইগুলো নিয়ে আসা হয়েছে। দুইপক্ষের সঙ্গে কথা বলে আলোচনা করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা