বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রশিক্ষণ চলাকালীনই বচসায় জড়াল সেনাবাহিনীর দুই গোষ্ঠীর সদস্যরা। আর সেই বচসা গড়াল গুলির লড়াইয়ে। দুই গোষ্ঠীর সদস্যরা একে অন্যকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল। ওই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দুই জওয়ান। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও বেশ কয়েকজন আধিকারিক ও জওয়ান। ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছে সেনাবাহিনীর জনসংযোগ দফতর (আইএসপিআর)। সেনার  দুই গোষ্ঠীর বন্দুকযুদ্ধকে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছে। নিহত দুই সেনা জওয়ান ও আহতদের পরিচয়ও গোপন করেছে।

সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই আড়াআড়িভাবে বিভাজিত হয়ে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একদল মুক্তিযুদ্ধের সমর্থক আর অন্যদল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানপন্থী। শেখ হাসিনা জমানার অবসানের পরেই মুক্তিযুদ্ধের সমর্থক সেনা আধিকারিক ও সদস্যদের কোণঠাসা করতে উদ্যোগী হয়ে ওঠেন পাকিস্তানপ্রেমী হিসেবে পরিচিত এবং জামায়াত ইসলামীর রোকন (সদস্য) ওয়াকার-উজ জামান। একাধিক শীর্ষ সেনা আধিকারিককে বরখাস্ত করার পাশাপাশি মিথ্যা অভিযোগে জেলেও পাঠান। সেই সঙ্গে বিভিন্ন ব্রিগেডের দায়িত্ব থেকে মুক্তিযুদ্ধের সমর্থকদের হটিয়ে জামায়াত ঘনিষ্ঠ তথা পাকিস্তানপন্থী আধিকারিকদের বসানো হয়। তা নিয়েই বাংলাদেশ সেনার অন্দরে ক্ষোভ জন্মেছে।

সূত্রের খবর, বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধপন্থী ও মুক্তিযুদ্ধ বিরোধী সেনা সদস্যরা। খানিকক্ষণের মধ্যেই বচসা মারাত্মক আকার নেয়। নিজেদের মধ্যেই গোলাগুলিতে জড়িয়ে পরে। খবর পেয়ে সিনিয়র আধিকারিকরা ছুটে আসেন। বেশ খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুলির লড়াইয়ে দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাটহাজারীর ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছে সেনার জনসংযোগ দফতর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।’

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে