দেহ বাড়িতে নিয়ে যাওয়ার টাকা ছিল না, সাহায্য করল পুলিশ

১২ হাজার টাকা দিয়ে সাহায্য দত্তনগর থানার কর্তা সাগর সিকদারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হাসপাতালে পড়ে রয়েছে দেহ।বাড়িতে নিয়ে আসার মতো টাকা পরিবারের হাতে ছিল না। বাড়ির বাইরে দাঁড়িয়ে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলেন মৃতের পরিবারের সদস্যরা। আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দত্তনগর থানার কর্তা সাগর সিকদার। জটলা দেখে তিনি জানতে চান, কী হয়েছে। সব কিছু শুনে সঙ্গে সঙ্গে ১২ হাজার টাকা মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। টাকা পেয়ে চোখের কোণা ভিজে গিয়েছিল তাদের। এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী রইল ঝিনাইদহ।

জানা গিয়েছে, গতকাল শনিবার আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আজাদ হোসেন। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। রবিবার সকালে হাসপাতাল থেকে আসে মৃত্যুর খবর। এর থেকে তার থেকে ধার করে হাসপাতালের টাকা মিটিয়ে দিলেও অন্ত্যেষ্টির জন্য প্রয়োজনমত টাকা ছিল না পরিবারের। কীভাবে টাকা জোগাড় করা যায়, তা নিয়ে তারা বাড়ির বাইরে এলাকার মানুষদের সঙ্গে আলোচনা করছিলেন। আর সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দত্তনগর থানার কর্তা সাগর সিকদার। তিনি সব কিছু শুনে ১২ হাজার টাকা ওই পরিবারের হাতে তুলে দেন। সাগর সিকদার জানিয়েছেন, সব কিছু শুনে তাঁর খুব খারাপ লাগে। সামান্য টাকার জন্য একটি পরিবার তাদের প্রিয়জনের শেষকৃত্যের আয়োজন করতে পারছে না- এই খবর শোনার পর ভীষণ কষ্ট হয়েছিল। তাই, সাহায্য করার সিদ্ধান্ত নিই।

পরিবারকে আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কবর দেওয়ার জন্য সাদা কাপড় কিনে দিয়েছে আজাদ হোসেনের কর্মস্থলের রাইস মিলের মালিক জামাল শেখ।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়