ঢাকায় ভারতের বিদেশ মন্ত্রী, শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ

সৌজন্য সাক্ষাতের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র তুলে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দুপুর সোয়া দুটো (স্থানীয় সময়) নাগাদ ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর বায়ু ঘাঁটিতে নামেন তিনি। ভারতের বিদেশমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন ও বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে বিশ্রাম নিয়ে বিকাল চারটে নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍তের জন্য গণভবনে পৌঁছেছেন। সূত্রের খবর, সৌজন্য সাক্ষাতের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র তুলে দেন।

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে বিকাল পাঁচটা নাগাদ ফরেন সার্ভিস আকাডেমিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের বিদেশ মন্ত্রী। দ্বিপাক্ষিক ওই বৈঠকে তিস্তার জলবন্টন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে সীমান্ত হত্যা, র‍্যাবের উপরে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলি রয়েছে।

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে জুনের শেষে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে নয়াদিল্লি যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে সেই দিনক্ষণ এখনও চূরান্ত হয়নি। বিশ্বে করোনার প্রকোপ শুরুর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে শেষ বারের মতো ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনা।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর