পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়ার প্রথম হিন্দি ছবির শ্যুটিং শুরু

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাঁদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেল! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ঘোষণা হয়েছিল যে, এবার ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার জুটি বাঁধছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। যা কিনা ঢাকা এবং টলিউডের উভয় বিনোদন জগতের কাছে গর্বের বিষয়। বলিউডে কোনও বাংলা অভিনেত্রীর স্থান মানেই তাঁর কেরিয়ারের উচ্চতা দিন দিন শীর্ষে পৌঁছবেই। ঢালিউডের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও বেশ নাম-ডাক জয়ার। এদিকে পঙ্কজ ত্রিপাঠীও বলিউডের একজন দুর্দান্ত অভিনেতা। এবার জয়া বলবেন হিন্দি কথা, হিন্দি ছবিতে অভিনয় করবেন তিনি।

এই ছবিতে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পাশাপাশি থাকবেন আরও একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ছবির নাম ‘করক সিং’। সপ্তাহ খানেক আগেই বাঙালি পরিচালক জয়ার কাছে এই ছবির প্রস্তাব রাখেন। তখন জয়ার কাছ থেকে কোনও উত্তর না এলেও, বুধবার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একফ্রেমে ধরা দিয়ে রীতিমতো চমকে দিলেন সবাইকে। জানালেন,‘আমার প্রথম অভিনীত হিন্দি ছবি হতে যাচ্ছে এটি। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাঁদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেল! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’

বলিউড হাঙ্গামার সূত্র অনুযায়ী, বুধবার থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, চার্লি তারকা পার্বতী থিরুবথু ও সাঞ্জনা। অনিরুদ্ধর এই নিয়ে তিন নম্বর হিন্দি ছবি করতে চলেছেন। ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’ প্রযোজনা করছে উইজ ফিল্মস। ছবিটি প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিলো। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

আরও পড়ুনঃ বাঙালি পরিচালকের হাত ধরে রুপোলি পর্দায় প্রথমবার একসঙ্গে পঙ্কজ ও জয়া

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের