দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নদীতে অগ্নিকাণ্ড: অবশেষে অভিশপ্ত লঞ্চের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে যে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ৪১ জনের প্রাণ কেড়েছে, সেই অভিশপ্ত লঞ্চ ‘অভিযান-১০’ –এর অন্যতম কর্ণধার হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করল র‍্যাব। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এই প্রথম কাউকে গ্রেফতার করা হল। যদিও এখনও সাত অভিযুক্ত অধরা।

গত বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল থেকে বরগুনা যাওয়ার পথে ‘অভিযান-১০’ নামে যাত্রীবাহী একটি লঞ্চে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৪১ যাত্রী। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন আরও ৮৭ যাত্রী। তাদের মধ্যে বর্তমানে ৪৬ জন বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন। এখনও নিখোঁজ ৫১ যাত্রী। সুগন্ধা নদীতে এদিনও নিখোঁজদের উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে কারও মৃতদেহ উদ্ধার হয়নি।

রবিবারই ওই ভয়াবহ দুর্ঘটনার জন্য অভিশপ্ত লঞ্চের চার মালিক সহ মোট আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নৌপরিবহন আদালতের বিচারক জয়নাব বেগম। যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন, হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আহম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

গ্রেফতারি পরোয়ানা জারির ২৪ ঘন্টার মধ্যেই অভিশপ্ত লঞ্চের অন্যতম কর্ণধার হামজালাল শেখকে গ্রেফতার করেন র‍্যাবের সদস্যরা। সংস্থার আইন ও মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ‘দুর্ঘটনার পরে কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন হামজালাল শেখ।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ