‘৪ দিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল’, বিস্ফোরক অভিযোগ কোটা আন্দোলনের সমন্বয়কারীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করতে রাজি না হওয়ায় চার দিন ধরে ইঞ্জেকশন দিয়ে তাঁকে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী আসিফ মাহমুদ। আর তাঁর ওই বিস্ফোরক অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও কারা ওই অপকর্ম করেছে, তা স্পষ্ট করে বলতে পারেননি আসিফ।

গত মঙ্গলবার থেকেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা বাংলাদেশ। বৃহস্পতিবার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাত থেকে সারা দেশ জুড়ে কার্ফু জারি করে হাসিনা সরকার। এমনকি নামানো হয় সেনা। কার্ফু জারির আগে থেকেই কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কারীদের ধরপাকড় শুরু হয়। বেশ কয়েকজন সমন্বয়কারীর হদিশ মিলছিল না। অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলামকে চোখ বাঁধা অবস্থায় রাজধানী ঢাকার পূর্বাচলের রাস্তা থেকে উদ্ধার করা হয়। আর এক সমন্বয়কারী আসিফ মাহমুদের খোঁজ মিলছিল না। অবশেষে বুধবার হদিশ মিলেছে তাঁর।

ঢাকার এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ জানান, ‘দেশ জুড়ে সর্বাত্মক অবরোধ ঘোষণার পরেই আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে পরিস্থিতি সরেজমিনে দেখতে বের হয়েছিলেন তিনি। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নিকেতন থেকে মহানগর আবাসিক এলাকার দিকে যাওয়ার পথে আচমকা পেছন থেকে মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে কয়েকজন। তার পর একটি মাইক্রোবাসে তোলা হয়। তার পরে এক গোপন ডেরায় নিয়ে তোলা হয়। আটককারীরা তাঁকে দিয়ে জোর করে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করাতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় কোমরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ওই ইঞ্জেকশনের পরেই অঙ্ঝান হয়ে যান।’

ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে আসিফ বলেন, ‘চারদিনে যতবার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরেই আবার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখত। ইঞ্জেকশন দেওয়ার আগে হালকা খাবার দেওয়া হত। মঙ্গলবার ভোর রাতে জ্ঞান ফেরে তার। অপহরণকারীরা বলে, তোমাকে নিয়ে যেতে পারবে এমন কাউকে ফোন করো। অনেককেই ফোন করেছিলাম। কেউ রিসিভ করেননি। বুধবার সকাল ১১টা নাগাদ মহাখালীর কাছাকাছি ছেড়ে দেওয়া হয়।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে