দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ শাশুড়িকে ফেলে রেখে লন্ডনে পাড়ি জমালেন খালেদার পুত্রবধূ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাশুড়ি। রবিবার রাতে আচমকাই অসুস্থ শাশুড়িকে ফেলে রেখে লন্ডনে ফিরে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। তাঁর লন্ডনে ফিরে যাওয়ার খবর জানাজানি হতেই বিএনপি’র অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। কাউকে কিছু না বলে যেভাবে খালেদার ছোট পুত্রবধূ দেশ ছেড়েছেন, তা ভাল মনে মেনে নিতে পারছেন না কেউই।

গত দু’মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অসুস্থ হয়ে শাশুড়ি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তাঁর শুশ্রুষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। নিজের হাতে শাশুড়ির প্রিয় খাবার রান্না করে তিন বেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন। শাশুড়িকে স্নান করানো থেকে শুরু করে খাবার খাওয়ানোর দায়িত্ব পালন করেছিলেন। সূত্রের খবর, হাসপাতালে খালেদা জিয়া বেশিরভাগ সময়ই চোখ বন্ধ করে শুয়ে থাকেন। শুধুমাত্র ছোট বউমা হাজির হলেই তাঁর সঙ্গে কথা বলতেন।

শাশুড়ির সেবাতে যেভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন শর্মিলা, তা বিএনপি নেতাদের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আচমকাই খালেদার ছোট পুত্রবধূর লন্ডনে ফিরে যাওয়ায় কিছুটা হলেও বিস্মিত তাঁরা। দু’দিন আগেই ঢাকা ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন আরাফাত রহমান কোকো-শর্মিলা রহমানের বড় মেয়ে জাহিয়া রহমান।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ