চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় চালু হচ্ছে মেট্রো রেল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছরের শেষের দিকে রাজধানীতে চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলবে ওই পরিষেবা। মাত্র ৩৫ মিনিটেই মতিঝিল থেকে উত্তরায় পৌঁছনো যাবে। ইতিমধ্যেই উত্তরা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত পরীক্ষামূলক পরিষেবা চালানো হয়েছে। আগামী রবিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত তৃতীয় ধাপে পরীক্ষামূলক মেট্রো চলবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

যানজটের দুর্ভোগ থেকে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের মুক্তি দিতে রাজধানীতে মেট্রো রেল পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। যাত্রাপথে থাকবে মোট ১৬টি স্টেশন। ভোর থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত চলবে ট্রেন। অফিস টাইমে প্রতি তিন মিনিট অন্তর মিলবে পরিষেবা। একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে যাতায়াত করতে পারবেন। প্রথম দিকে দৈনিক ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।  

ইতিমধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি স্টেশনগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেললাইন বসানো ও বৈদ্যুতিককরণের কাজও সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো চালানো হয়। গত মাসে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। আর রবিবার তৃতীয় ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে প্রস্তুতি পরখ করে নেবেন মেট্রোর আধিকারিকরা।  

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ