চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আকাশ থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে মোল্লা ইউনূসের সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ থেকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশ্ছিহ্ন করতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। দেশের মাটিতে একের পর এক প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার পরে এবার আকাশ থেকেও শেখ মুজিবের নাম মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, বঙ্গবন্ধু উপগ্রহের (বঙ্গবন্ধু 1)নাম বদলে রাখা হচ্ছে বাংলাদেশ উপগ্রহ বা বাংলাদেশ স্যাটেলাইট। নাম বদলের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)সহ আন্তর্জাতিক সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিআরটিসি)। তবে প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে বাংলাদেশের কোটি-কোটি মানুষের মন থেকে তাঁকে সরানো যাবে বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ এই ধারনা নির্মূল অসম্ভব।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে চলে যান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জায়গায় ক্ষমতায় আসীন হন মুক্তিযুদ্ধের সময়ে রাজাকারের ভূমিকা পালনকারী তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসা। আর ক্ষমতায় আসীন হওয়ার পরেই তিনি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলতে কোমর কষে ঝাঁপিয়েছেন। ইতিমধ্যেই বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছেন। একের পর এক প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের নাম বদলে দিয়েছেন। সর্বশেষ গত শনিবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন।

বাংলাদেশের মাটিতে থাকা একের পর এক প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার পরে এবার আকাশপথে নজর দিয়েছেন। বঙ্গবন্ধুর নামে থাকা দেশের একমাত্র উপগ্রেহের নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ২০১৮ সালের ১১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে উৎক্ষেপণ উর্ক্ষপণ করা হয়েছিল দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। সেই সঙ্গে বিশ্বের ৫৭তম দেশ হিসাবে সফল উপগ্রহ উৎক্ষেপণ করে ইতিহাসে নাম লেখায়। ১৬০০ মেগাহার্টজ ক্ষমতাসম্পন্ন মোট ৪০টি কে-ইউ এবং সি-ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করছে উপগ্রহটি। স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও সেখানে রয়েছে। বঙ্গবন্ধু উপগ্রহ থেকে তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন সহ বেশ কয়েকটি দেশ ট্রান্সপন্ডার ব্যবহার করছে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ