বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস, জানুয়ারিতেই মৃত ৫

কাচা রস পান করা যাবে না। পাখিদের খাওয়া ফল খাওয়া যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah virus) । চলতি জানুয়ারি (January) মাসে শুধু ৫ জনের মৃত্যু (Death) হয়েছে নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে। রবিবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister of Bangladesh) জাহিদ মালেক (Jahid Malek) এ কথা জানিয়েছেন।

রবিবার দুপুরে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের সভাকক্ষে সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister of Bangladesh) জাহিদ মালেক (Jahid Malek)। সেই বৈঠকে তিনি জানান, বাংলাদেশে নিপা ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছিলেন। আক্রনাতদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে ৮ জন রোগী এসেছেন। এদের মধ্যে ৫ জন মারা গেছে। এ ভাইরাসে ৭০ শতাংশ মারা যায়। কাচা রস ও পাখিদের খাওয়া ফল খেলে এ রোগ হয়। বাদুড় এ ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস যদি কোনো ব্যক্তি পান করেন তাহলে তিনি এ ভাইরাসে আক্রান্ত হবেন। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলেও দ্রুত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।’

খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি পাখিদের খাওয়া ফল খেতেও দেশবাসীকে নিষেধ করেন তিনি। এই মারণ ভাইরাসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।  নিপা ভাইরাসের ভ্যাকসিন নেই। আমাদের সচেতন থাকতে হবে। কাচা রস পান করা যাবে না। পাখিদের খাওয়া ফল খাওয়া যাবে না।’

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম