‘ভারতের সঙ্গে কোনও আলোচনা নয়’, বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ভেস্তে দেওয়ার হুমকি ইউনূসের উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৯ কিংবা ১০ ডিসেম্বর ভারত-বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় পা রাখার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি’র। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ভারতের কোনও শীর্ষ আধিকারিকের বাংলাদেশের মাটিতে পা রাখার কথা। কিন্তু ওই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মোল্লা মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খোদ বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের পাশে দাঁড়িয়েই তিনি হুমকি দিয়েছেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে সংগটিত গণহত্যার দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনও গঠনমূলক আলোচনা হবে না।’

বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের আমন্ত্রণেই যেখানে ভারতের বিদেশ সচিবের ঢাকায় ‌আসার কথা, সেখানে সরকারের একজন উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম  কীভাবে বৈঠক ভেস্তে দেওয়ার হুমকি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন কূটনীতিবিদদের মতে, শেখ হাসিনার জমানার অবসানের পরে ঢাকা-দিল্লির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তার অবসানে বিশেষ ভূমিকা রাখত দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। কিন্তু সরকারের এক উপদেষ্টা যেভাবে বৈঠকের বিরোধিতা করছেন, তাতে বিদেশ সচিবের ঢাকা সফর স্থগিত রাখার সুবর্ণ সুযোগ পেয়ে গেল দিল্লি।

চিন্ময় প্রভুর গ্রেফতারি ও বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গত কয়েকদিন ধরেই ঢাকার সঙ্গে দিল্লির দুরত্ব বাড়তে শুরু করেছে। লাগাতার দিল্লিকে হুমকি দিয়ে চলেছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। যদিও দিল্লির তরফে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি। হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় ও বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অবশ্য প্রথম থেকেই নস্যা‍ৎ করে দিয়েছে ইউনূস সরকার। এমনকি হিন্দু নির্যাতনকে ‘কল্পকাহিনী’ ও ‘গাঁজাখুরি’ সংবাদ আখ্যা দিয়েছেন খোদ ইউনূস। এদিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হিন্দু নির্যাতনের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। আর তার কয়েক ঘন্টা বাদেই ভারতের বিদেশ সচিবের ঢাকার মাটিতে পা রাখা নিয়ে হুমকি দিলেন ইউনূস সরকারের উপদেষ্টা।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন