দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে, জয়শঙ্করকে শেখ হাসিনা

আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জটিলতা কেটে যাওয়ার জন্যও সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজেদের স্বার্থেই ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে। যে কারণে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণভবনে সৌজন্য সাক্ষাতের সময়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথায়, ‘আমাদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে অসম-ত্রিপুরার মতো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জটিলতা কেটে যাওয়ার জন্যও সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ঝটিকা সফরে এদিন দুপুর সোয়া দুটো নাগাদ ঢাকায় পৌঁছন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। খানিক বিশ্রাম নিয়ে বিকালে যান গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন। সাক্ষাতকারের সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর জল বন্টন, কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন দুজনে। ভারতের বিদেশ মন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের শীর্ষ নেতাদের সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সাহায্য করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে ফরেন সার্ভিস আকাদেমিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রী বলেন, ‘দু’দেশের মধ্যে করোনার প্রকোপ শুরুর আগে যে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল তা ফের চালু করা হবে। ঈদের পরে দু’দেশের মধ্যে বাস ও রেল যোগাযোগ পুনরায় শুরু হবে। করোনার সংক্রমণের কারণে গত দুই বছর ধরে যেসব প্রকল্পের গতি শ্লথ ছিল, সেই সব প্রকল্প দ্রুত চালু করা নিয়ে আলোচনা হয়েছে। সপ্তম জেসিসি বৈঠকে বাংলাদেশের বিদেশ মন্ত্রীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি।’ এদিন রাতে সফররত ভারতের বিদেশ মন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবদুল এ কে মোমেন। আগামিকাল শুক্রবারই নয়াদিল্লি ফিরে যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী।  

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর