চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রমনা কালীমন্দিরে পুজো দিয়ে ঢাকা ছাড়লেন কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫০ বছর আগে পাক হানাদার বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল রমনা কালীমন্দির। সেই মন্দিরেরই সংস্কার হওয়া ভবনের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে নতুন ভবনের উদ্বোধন করার পাশাপাশি সপরিবারে পুজোও দিলেন তিনি। মন্দির থেকে সোজা বিমানবন্দরে পৌঁছে বেলা পৌনে একটা নাগাদ নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে যান ভারতের রাষ্ট্রপতি।

বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকায় এসেছিলেন কোবিন্দ। সফরের প্রথম দুদিন টানা কর্মসূচি ছিল তাঁর। তৃতীয় দিনে এদিন সকাল দশটা নাগাদ স্ত্রী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দকে নিয়ে রাজধানীর রমনা কালীমন্দিরে হাজির হন ভারতের রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের ফলক উন্মোচনের পর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে প্রার্থনায় বসেন কোবিন্দ। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেন কোবিন্দ। সব মিলয়ে ১৫ মিনিটের মতো রমনা কালী মন্দিরে অবস্থান করেন ভারতের রাষ্ট্রপতি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরের দিন ১৯৭১ সালের ২৭ মার্চ মন্দিরটি গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত অভিযানে বহু হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হয়। মন্দিরের সংস্কারে সাত কোটি টাকা বরাদ্দ করেছিল ভারত সরকার। মন্দিরের মূল ভবনের পাশাপাশি ভক্তনিবাসও পুনর্নির্মান করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ