এই মুহূর্তে

রাষ্ট্রপতিকে বন্দি বানানোর জের, মোল্লা ইউনূসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই  মোল্লা ইউনূসের বিরুদ্ধে  একের পর এক  অভিযোগ সামনে আসছে। বিস্ফোরক সব অভিযোগ করে মুখ খুলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।  সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ইউনূসের বিরুদ্ধে, এমনকি তাঁকে না জানিয়ে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিদেশ সফরে যেতে না দেওয়ার অভিযোগও তুলেছেন। এই অভিযোগ সামনে আসার পরেই এবার ইউনূসের বিরুদ্ধে করা হল দেশদ্রোহের মামলা।

 ক্ষমতা থেকে সদ্য সরে যাওয়া অন্তবর্তী সরকারের প্রধান ইউনূসের বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার কথা ঘোষণা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে।  তিনি জাফ জানিয়েছেন,  বর্তমান সরকার যদি  এই সমস্ত কাজের জন্য তাঁর বিরুদ্ধে   পদক্ষেপ না  নেয় তাহলে তিনি  নিজেই আইনগত ব্যবস্থা নেবেন।   মোহসিন রশীদ বলেছেন, “হাসিনার সরকারের পতন ও তাঁর দেশত্যাগে  প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। বাংলাদেশের বিকাশের জন্য সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে  সেই সম্পর্কে  না জানানো  এবং সাংবিধানিক নীতিকে  উপেক্ষা করা গুরুতর  অপরাধ।  এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন।’   

আরও পড়ুন: কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে উত্তাল মেক্সিকো, নিহত ২৫ জন ন্যাশনাল গার্ড

সাহাবুদ্দিনর অভিযোগের সঙ্গে তাল মিলিয়ে মোহসিন রশীদও বলেছেন,  রাষ্ট্রপতিকে  তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। তাঁর কথায়, ” রাষ্ট্রপতিকে ভয় দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। এমনকি ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে  ‘চোর’ বলার অভিযোগও এনেছেন মোহসিন রশীদ। তাঁর  দাবি, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের  যোগ বা  নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত বলেও দাবি করেছেন তিনি। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পেলেন কলকাতা দূতাবাসের প্রাক্তন আধিকারিক

তারেকের হস্তক্ষেপে এক ঘন্টার মধ্যেই অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার ছাত্র

দিল্লি বা ইসলামাবাদ নয়, প্রধানমন্ত্রী হিসাবে তারেক প্রথম সফরে যেতে পারেন পাহাড়ি দেশে

ইউনূসের নিয়োগ করা বাংলাদেশের পুলিশ প্রধানের চাকরি খেলেন তারেক

মোল্লা ইউনূসের নিয়োগ করা ১২ পাকিস্তানপন্থী সচিবকে গলা ধাক্কা দিলেন তারেক

বিয়ের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ‘সা রে গা মা’, খ্যাত গায়ক নোবেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ