খালেদা জিয়ার শারীরিক অবস্থার চিন্তায় ঘুম উড়েছে হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত। এই প্রসঙ্গে হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। প্রার্থনা করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট ৩০ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসান হয়। বর্তমানে তিনি ভারতে আশ্রিত।

পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার সম্পূর্ণরূপে মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার রায় থেকেও আদালত তাঁকে খালাস করে দেয়। তবে আন্দোলনে মানবতা বিরোধী ও অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়াও জমি দুর্নীতির অভিযোগে দুটি মামলায় তাঁর সাজার রায় এসেছে।

২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করার ঘটনায় আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেছিল। প্রসঙ্গত, ৭৯ বছর বয়সে খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, সিরোসিস অফ লিভার এবং কিডনির নানা রকম সমস্যা সহ রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে তিনি সিসিইউতে রয়েছেন। বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে বলেই বিএনপি নেতারা জানিয়েছেন।

২০১৮ সালে আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা ঘোষণা করে কারাগারে পাঠানো হয়েছিল। ২০২০ সালে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় হাসিনার সরকার। সে সময় দল ও জিয়ার আপনজনেরা চিকিৎসার জন্য নেত্রীকে বিদেশে নিয়ে যেতে চাইলে শেখ হাসিনা এই অনুমতি দেননি।

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়