‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার হাওড়ায় নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করলেন তিনি। বাংলায় এসে প্রধানমন্ত্রীর নৌকাবিহার করেছেন গঙ্গায়। আর তা নিয়ে প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। বাংলার গঙ্গার সঙ্গে দিল্লির যমুনার তুলনা করতেও বলেছেন তিনি। গঙ্গা পরিষ্কার এবং যমুনা দূষিত বলেও কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। এমনকী প্রথম দফার ভোটে সব ভোট বিজেপির বিরুদ্ধে পড়েছে বলে দাবি করেন তিনি। আর ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মোদি–শাহের দাবি। 
এদিকে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আর তারপরই নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ দাবি করতে শুরু করেছেন, বাংলায় সরকার গড়বে বিজেপি। বইছে পরিবর্তনের হাওয়া। প্রধানমন্ত্রী সভা থেকে বলছেন, বাংলায় যে সংখ্যায় ভোট পড়েছে তাতে বিজেপি এবার এখানে সরকার গড়বে। সেই সিলমোহর দিয়েছে বাংলার মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, ১৫২ আসনের মধ্যে ১১০ আসন জিততে চলেছে বিজেপি। আজ তারই জবাবে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‌গ্রামবাংলায় ৯৩% ভোট পড়েছে। সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে। তোমরা এসআইআরের নামে মানুষের উপরে অত্যাচার করেছ। প্রায় ৩০০ জন মারা গিয়েছে। গতকালও ভোটের লাইনে চারজন মারা গিয়েছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না।’‌

অন্যদিকে দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদি। সে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা দেন তৃণমূলনেত্রী। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, ‘বাংলার গঙ্গার সঙ্গে দিল্লির যমুনার তুলনা করুন। এখানের গঙ্গা একেবারে পরিষ্কার। আর যমুনা নদী দূষিত হয়ে পড়েছে। এখানে গঙ্গায় নৌকাবিহার করেছে মোদিবাবু ছবি তোলার জন্য। আজ উনি আবার সকাল সকাল নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন। দিল্লির যমুনাকে সামলাতে পারেন না। আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন। এটা ভোটের রাজনীতি। ফটোশপিং। দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়।’‌

এছাড়া বিজেপি যে একের পর এক কেন্দ্রে শূন্য পাবে সেটাও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বিজেপি চোখে দেখবে সরষের ফুল। বিজেপিকে করতে হবে নির্মূল। সব জোড়াফুল তৃণমূল। তাই নিজের অধিকার রক্ষা করতে সকলে ভোট দেবেন। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে গোল্লা পাবেন। আপনারা ঘেঁচু পাবেন। যারা পশ্চিমবঙ্গে বাস করে, তাদের অধিকার নেই। এখন বলছ, তোমাকে ‘ক্যা’ করে দেব। আর ২০২৫ সালে যারা এসেছে, তাদের তুমি সাথী করে নিয়ে এসেছ অন্য জায়গা থেকে, তাদের বলছে নাগরিক অধিকার দেবে। লজ্জা করে না? ৪ তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর কাউকে পাবেন না। বাংলার মাটি কামড়ে প্রশাসনকে নিয়ে অমিতবাবুকে মিটিং করতে হয়েছে। ভয় দেখাচ্ছেন সকলকে। আমাদের যে মাইনাস জায়গাগুলি ছিল, কাল আমরা এগিয়ে গিয়েছি। শুধু ৪ তারিখ ফল বেরোলে দেখবেন। তখন জ্বলবেন, আর লুচির মতো ফুলবেন।’‌

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম