রূপান্তরকামী মেঘাকে নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও

সুবল থুড়ি মেঘাকে দেখতে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-পড়শি থেকে শুরু করে ছোটবেলার বন্ধুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ছেলে হয়ে জন্ম নিলেও ছোটবেলা থেকেই শাড়ি-আলতা-চুড়ির প্রতি ছিল অমোঘ আকর্ষণ। অন্য বন্ধুরা যখন মাঠে ফুটবল-ক্রিকেট খেলায় ব্যস্ত থাকত তখন শাড়ি-চুড়ি পরে ঘুরে বেড়াত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের থুমনিয়া গ্রামের বাসিন্দা সুবল শীল। বন্ধু-বান্ধব থেকে শুরু করে পাড়া-পড়শিরা তাঁকে ‘হিজড়ে’ বলে কটাক্ষ করে হাসাহাসিও করত। গত বছরের ফেব্রুয়ারি মাসে আচমকাই লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন সুবল। নাম বদলে হয়েছিলেন মেঘা শর্মা। এক বছর ধরে লিঙ্গ পরিবর্তনের কথা চেপেও রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। সুবল থুড়ি মেঘাকে দেখতে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-পড়শি থেকে শুরু করে ছোটবেলার বন্ধুরা।

যদিও লিঙ্গ পরিবর্তন নিয়ে মোটেও কুণ্ঠিত নন মেঘা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না। সমাজের অধিকাংশ মানুষ মনে করছে আমি এখন বোঝা। পরিচিতরাও অনেক কু-কথা বলেছে। কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ধারণা বদলাতে চাই। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি আমার পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই।’ নিজেকে একজন এয়ার হোস্টেস  হিসেবে দেখতে চান মেঘা। পাশাপাশি মডেলিং-ও করতে চান। রূপান্তরিত নারীদের আরও এগিয়ে নিয়ে যেতে চান।

ছেলের লিঙ্গ পরিবর্তনের বিষয়টি প্রথমে মেনে নিতে না পারেননি আলো রানী ও জগেশ শীল। কিন্তু শেষ পর্যন্ত সন্তানের নাছোড়বান্দা মনোভাবের কাছে হার মানতে হয়েছে তাঁদের। সংবাদমাধ্যমকে তাঁরা বলেন, ‘ছোটবেলা থেকে সুবলের আচরণ মেয়েদের মতো ছিল। আমরা অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করেও তার মেয়েদের মত আচরণ আমরা পাল্টাতে পারিনি।’

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay