দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না ১২ ঊর্ধ্ব পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠতেই ফের কোপ পড়ল শিক্ষার্থীদের উপরে। ১২ বছরের বেশি বয়সী পড়ুয়াদের মধ্যে যারা করোনার একটি টিকাও নেয়নি, তাদের জন্য স্কুলের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশিকা জারি করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যাবিনেট (মন্ত্রিপরিষদ) সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শীত পড়তে না পড়তেই প্রাণঘাতী বেলাগাম সংক্রমণ ছড়াতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪০ জন। এ নিয়ে দেশে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৯৭ জন।’

পরিস্থিতির ক্রমাবনতি দেখে ফের কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে শুরু করেছে প্রশাসন। আগেই জানানো হয়েছিল, করোনার টিকা ছাড়া হোটেল-রেস্তোরাঁয় খাওয়া যাবে না। আর এদিন জানানো হয়েছে, টিকার শংসাপত্র না থাকলে কোনও মার্কেটে প্রবেশ করা যাবে না। এমনকী বিমান-ট্রেন ও লঞ্চে ভ্রমণ করা যাবে না।

প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে পড়ুয়াদের টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্যাবিনেট সচিব জানান, ‘দেশে যেহেতু করোনার টিকা সহজলভ্য, তাই পড়ুয়াদের টিকা নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম ডোজ টিকা না নেওয়া শিক্ষার্থীরা স্কুলে আসতে পারবে না।  শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য আগেভাগে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। জন্ম শংসাপত্র কিংবা জাতীয় পরিচয়পত্রের যে কোনও একটি পরিচয়পত্র নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই টিকা নিতে পারবে।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ