দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংক্রমণ উর্ধ্বমুখী, তবু জমজমাট বাণিজ্যমেলা

আন্তর্জাতিক ডেস্ক: অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কিন্তু বাণিজ্যমেলার ভীড় দেখে তা বোঝার জো নেই। রাজার মেজাজে মানুষ ঘুরে-বেড়াচ্ছেন। শুক্রবার ছিল ছুটির দিন। আর ছুটির দিনে বাণিজ্যমেলায় শুধু কালো মাথার ভীড়।

সকাল থেকে কাউন্টারে টিকিটের দীর্ঘ লাইন। অনেকেই তাদের সন্তানকে নিয়ে সাত সকালে মেলায় হাজির। কেউ এসেছেন মেলা দেখতে। কেউ এসেছে কিনতে। রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। জানা গিয়েছে, গত ১ জানুয়ারি মেলার উদ্বোধন হয়। সেদিন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ টিকিট কেটে মেলায় প্রবেশ করেন। আর শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৪ হাজার মানুষ টিকিট কেটে মেলায় প্রবেশ করেন। এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি।

মেলায় রীতিমতো ধাক্কা-ধাক্কা। দূরত্ববিধি তো লাটে উঠেছে। আর সংখ্যাগরিষ্ঠ মানুষ মাস্কহীন। মাস্ক নেই বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা এই ভিড় দেখে কে বলবে বাংলাদেশে সংক্রমণ ক্রমশ উর্ধ্বমুখী।

আর কি না বিক্রি হচ্ছে। গ্যাসের উনুন থেকে শুরু করে গিজার, প্রেসার কুকার, শিশুদের খেলনা, ফার্নিচার। সব কিছুই যে ভালো বিক্রি হচ্ছে তা নয়। তবে কম দামি জিনিষের বিক্রি তুলনামূলকভাবে বেশি। মেলা জমজমাট দেখে খুশি আয়োজক সংস্থা। এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, দর্শনার্থীরা আসায় মেলার আয়োজন সার্থক।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ