দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদালতে আত্মসমর্পণ অভিশপ্ত লঞ্চের দুই মাস্টারের

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে নৌআদালতে আত্মসমর্ণ করলেন অভিশপ্ত অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার। আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ তাঁরা আত্মসমর্পণ করেন। আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে। সরকার পক্ষের আইনজীবী বিল্লাল হোসেন এই খবর দিয়েছেন।

গত রবিবার অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌআদালতে মামলা রুজু হয়। মামলা রুজু হয় মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক (মহম্মদ হামজালাল শেখ, মহম্মদ শামিম আহমেদ, মহম্মদ রাসেল আহমেদ, ফেরদৌস হাসান রাব্বি), লঞ্চের ইনচার্জ মাস্টার মহম্মদ রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মহম্মদ মাসুম বিল্লাহ, সেকেন্ড মাস্টার মহম্মদ খলিলুর রহমান এবং দ্বিতীয় চালক আবুল কালাম। ইতোমধ্যে লঞ্চ মালিক হামজামাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে।

উল্লেখ করা যেতে পারে, লঞ্চে আগুন লাগার ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। লঞ্চটি বরিশাল থেকে বরগুনা যাচ্ছিল। আগুন ঝলসে প্রাণ হারান ৪১জন যাত্রী। মারাত্মকভাবে জখম হন আরও ৮৭জন। ৫৬ জন যাত্রীর এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে অব্যাহত তল্লাশি অভিযান। অভিশপ্ত লঞ্চের কয়েকজন যাত্রীর বয়ান অনুযায়ী, আগুন লাগার সঙ্গে সঙ্গে নিকটবর্তী পাড়ে লঞ্চটিকে ভেড়ানো হলে একসঙ্গে এতজনকে বেঘোরে মরতে হত না।

গত রবিবার অভিশপ্ত লঞ্চের চার মালিক-সহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে লঞ্চের কর্ণধার হামজামাল শেখকে গ্রেফতার করে র‍্যাবের। আর আজ মঙ্গলবার নৌআদালতে আত্মসমর্ণ করলেন অভিশপ্ত অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ