দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের শুরুতেই বাংলাদেশ পেল সুখবর।

একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল আমেরিকা। স্বীকৃতি দিয়েছে আমেরিকার লেমকিন ইন্সটিটিউটট ফর জেনোসাইড প্রিভেনশন। স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন-পুত্র তৌহিদ রেজা নূর গত ১৫ নভেম্বর আবেদন করেছিলেন। ইনস্টিটিউটের তরফ থেকে আইরিন ভিক্টোরিয়া মাসিমিনো ই-পত্র মারফৎ স্বীকৃতি-বিবৃতি পাঠান। নতুন বছরের শুরুতে এই স্বীকৃতি প্রাপ্তির খবরে বাংলাদেশ কার্যত উৎসবের মেজাজে মেতেছে।

গণহত্যার স্বীকৃতি আদায়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশের নানাপ্রান্ত থেকে দাবি ওঠে। ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চের গভীররাতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক হার্মাদ বাহিনী। নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। এক রাতে ৩০ লক্ষ বাঙালিকে খুন করা হয়েছিল।

একাত্তরের সেই অভিশপ্ত রাতকে জেনোসাইডের স্বীকৃতির প্রস্তাব পাশ করাতে জেনোসাইড বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জেনোসাইড স্কলার্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানানো হয়েছিল। দেশের তরফ থেকে আইওজিএস প্রেসিডেন্ট মেলানি ও ব্রায়েনের কাছে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছিল।বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, তাতে কোনো সংশয় নেই বলে মনে করেন জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটের অধ্যাপক ড. ভল্ফগাঙ পেটার সিঙ্গেল৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি ‘‘আমার মনে হয় না, বাংলাদেশের পক্ষ থেকে কোনো ঘাটতি আছে৷ সমস্যা হচ্ছে, বাংলাদেশ যেটি পাচ্ছে না তা হলো আন্তর্জাতিক স্বীকৃতি,”

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ