মানবতাবিরোধী অপরাধে দুই ভাইসহ তিন রাজাকারের মৃত্যুদণ্ড

বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে পাক সেনাবাহিনীর ইন্ধনে গণহত্যা, ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় তিন রাজাকারকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মধ্যে দুই ভাই রয়েছেন। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনাল গঠনের পর এটি ৪৫তম রায়। আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতিরা। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের রায়ে সরকার পক্ষের আইনজীবীরা খুশি হলেও রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে ভারতে প্রশিক্ষণ নিতে যান মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা আবদুল আজিজ ও আবদুল মতিন। কিন্তু প্রশিক্ষণ শেষ না করে দেশে ফিরে পাক সেনার মদতপুষ্ঠ রাজাকার বাহিনীতে যোগ দেন। এলাকার বাসিন্দা আবদুল মান্নানের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপরে নির্ম অত্যাচার চালান। ধর্ষণ থেকে শুরু করে গণহত্যার মতো ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনজন।   

গত ২০১৪ সালের ১৬ অক্টোবর তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালীন ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তিন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থেকে আবদুল আজিজ ও আবদুল মান্নানকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গা ঢাকা দেয় আবদুল মতিন। ২০১৬ সালের ১৪ নভেম্বর তদন্তের কাজ শেষ হয়। ২৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ২০১৮ সালের ১৫ মে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওই বছরের ১২ অগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। কিন্তু মাঝে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় বিচারকার্য দীর্ঘদিন বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে ২০২১ সালের ১ নভেম্বর থেকে ফের সওয়াল-জবাব শুরু হয়। গত ১২ এপ্রিল মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। পরে জানানো হয়, ১৯ মে রায় দেওয়া হবে। তিন আসামিকে কী দণ্ড দেওয়া হয়, সেদিকে তাকিয়ে ছিল সব পক্ষই।

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র