কবে রাজনীতিতে আসছেন? বড় ঘোষণা হাসিনা-পুত্র জয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছাড়তে হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। গত ৫ অগস্ট উন্মত্ত জনতা ও সেনার হাত থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি আশ্রয় নিয়েছেন। গত ১৫ বছরে মুজিব কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময়ে বার বার জল্পনা ছড়িয়েছিল, ছেলে সজীব ওয়াজেদ জয়কেই নিজের উত্তরসূরি হিসাবে রাজনীতিতে প্রজেক্ট করবেন শেখ হাসিনা। কিন্তু তা বাস্তবে হয়নি। মায়ের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলালেও সক্রিয় রাজনীতিতে পা রাখেননি মার্কিন প্রবাসী জয়। দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বার বার সংবাদমাধ্যমে মায়ের হয়ে মুখ খুলছেন তিনি। ছন্নছাড়া আওয়ামী লীগের হাল ধরতে খালেদা-পুত্র তারেক রহমানের মতো তিনি বিদেশের মাটি থেকেই রাজনীতিতে সক্রিয় হবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) সেই জল্পনা আরও খানিকটা জিইয়ে রাখলেন হাসিনা-পুত্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘টাইমস’ ম্যাগাজিনকে এক দীর্ঘ সাক্ষা‍ৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষা‍ৎকারে মা শেখ হাসিনা, বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা অনেক কথাই বলেছেন তিনি। নিজে সক্রিয় রাজনীতিতে আসছেন কিনা, তা নিয়ে অবশ্য রহস্য রেখে গিয়েছেন হাসিনা পুত্র। নিজের রাজনীতিতে আসার প্রশ্নে জয় বলেছেন, ‘আমার কখনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায়, কে জানে কী হবে? তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।’  

গত সোমবারই বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্থানীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। যদিও দুর্নীতির সঙ্গে জড়িত থাকা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে এদিন হাসিনা পুত্র বলেন, ‘কোথায় টাকা পাচার হয়েছে তার প্রমাণ দিন। অভিযোগ তোলা সহজ।’ শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে অংশ নিতে বাংলাদেশে ফিরবেন কিনা জানতে চাওয়া হলে জয় জানান, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির