আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোপালগঞ্জে কেন নিরস্ত্র জনতার উপরে গুলি? ১৫ দিন বাদে ব্যাখ্যা বাংলাদেশ সেনাবাহিনীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশছাড়া করার মূলহোতা তথা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বাঁচাতে গোপালগঞ্জে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি স্বীকার করে নিল বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনা সদরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে অনেকের প্রাণনাশের আশঙ্কা ছিল। তাই বল প্রয়োগে বাধ্য হয়েছিল সেনাবাহিনী। যারা অশান্তি পাকানোর ষড়যন্ত্র চালিয়েছিল তাদের আমরা উচিত শিক্ষা দিয়েছি। দেশ থেকে ফ্যাসিবাদের উ‍ৎখাত যারা করেছে তাদের প্রতি সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব রয়েছে।  এনসিপি রাজনৈতিক দলের অনেকের জীবননাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না।’ওই দায়িত্ব পালন করেছে সেনাসদস্যরা।’

গত ১৬ জুলাই  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টি। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরেই হুঙ্কার দিয়েছিলেন, ৩২ নম্বর ধানমন্ডির মতোই গুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর কবর। পাকিস্তান ভাঙার মূল নায়কের কোনও চিহ্ন রাখা হবে না বদলের বাংলাদেশে। পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা। বঙ্গবন্ধুর কবরের একটি ইটে হাত দিলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য সক্রিয় হয়েছিল পুলিশ ও প্রশাসন। এনসিপির কর্মসূচিতে সহায়তা করতে বুলডোজার-সহ কবর ভাঙার যাবতীয় সরঞ্জাম জোগাড় করে রেখেছিল। এদিন সকালে পুলিশ ও প্রশাসন বঙ্গবন্ধুর কবর সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেই প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে তাদের। এর পরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট, গান্ধিয়াশুর, উলপুর, গোপালগঞ্জ চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায়  পাকিস্তানপন্থী এনসিপি’র কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এনসিপির সভার জন্য জড়ো করা চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবুও পরিস্থিতি শান্ত হয়নি। গত ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হোতা আবদুল হাসনাত, সারজিস আলম ও নাহিদ ইসলাম সমাবেশস্থলে পৌঁছনো মাত্র ফের শুরু হয় ঝামেলা। আওয়ামী লীগ নেতা কর্মীদের রণংদেহী মূর্তি দেখে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে আইএসআইয়ের চররা। নাহিদদের তাড়া করে কয়েক হাজার আওয়ামি লীগ নেতা-কর্মী ও স্থানীয় মানুষ। প্রাণ বাঁচাতে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতারা।

আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে গান্ধিয়াশূর। আচমকাই জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের পক্ষ নিয়ে আওয়ামী লীগ কর্মীদের মিছিলের উপরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। তার মধ্যে চার জনের পরিচয় শনাক্ত হয়েছিল। তাঁরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।  গুলিবিদ্ধ হয়ে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমন বিশ্বাস ও রমজান মুন্সি নামে দুই আওয়ামী লীগ সমর্থক। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পরে রমজান মুন্সি মারা যান।

বাংলাদেশ সেনাবাহিনীর ওই অমানবিক আচরণের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে সঠিক সিদ্ধান্ত হিসাবেই আখ্যা দিয়েছিল সেনা সদর দফতর। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল শফিকুল ইসলামের কথায়, ‘বদলের বাংলাদেশে আওয়ামী লীগের কোনও জায়গা নেই। আওয়ামী লীগ যারা করবে, তাদের এভাবেই ঝাঁঝরা করে দেওয়া হবে।’ শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি জেনারেল ওয়াকার উজ জামানের খুনিবাহিনী। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের গলা বুট দিয়ে পিষে দিয়ে তিন জনের মৃত্যু নিশ্চিত করেছে। গোপালগঞ্জ হাসপাতালে ঢুকে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের টেনেহিঁচড়ে বের করে নৃশংসভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশ সেনার ওই খুনিরূপের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মানবাধিকার কর্মীরা সেনার ভূমিকার নিন্দা করে বলেছেন, ‘এদিন গোপালগঞ্জে মানবাধিকারকে গণধর্ষণ করেছে জামায়াত ইসলামীর কট্টর সমর্থক জেনারেল ওয়াকার উজ জামানের ভাড়াটে খুনিরা। অতীতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন নৃশংসতা দেখা যায়নি।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ