দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ঘরে দুই বউ ও সন্তান থাকা সত্বেও অন্য নারীর প্রেমে পড়েছিলেন পতিদেবতা। এমনকী সেই নারীকে বিয়ে করে ঘরে তোলারও পরিকল্পনা করেছিলেন। আর সেই পরিকল্পনার কথা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গে কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা। খবর পেয়েই পুলিশ গিয়ে ওই গৃহবধূকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গচ্ছাবিল এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম। এক ছেলের পাশাপাশি চার কন্যাসন্তানও রয়েছে দম্পতির। গত কয়েক মাস ধরেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তুঙ্গে ওঠে দাম্পত্য কলহ। প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হত। কয়েকদিন আগে অন্য এক নারীর সঙ্গে স্বামীর গোপন সম্পর্কের কথা জানতে পারেন জোসনা বেগম। এমনকী স্বামী দেলোয়ার হোসেন ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে এনে তোলার পরিকল্পনা করেছে বলেও শুনতে পান।   

রবিবার রাতে এ নিয়ে স্বামীর সঙ্গে জোসনা বেগমের ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। বদলা নিতে ও সতীনের সঙ্গে ঘর করা থেকে রেহাই পেতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন জোসনা। দেলোয়ারের আর্ত চি‍ৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন দেলোয়ার। সঙ্গে সঙ্গেই তাঁকে মানিকছড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী জোসনা বেগমকে আটক করে পুলিশ।  

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ