সেনা প্রধানের চাপে নতজানু ইউনূস, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের চাপের কাছে নতিস্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীকে যে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, তার মেয়াদ বাড়ছে। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এবং উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) হাতেও বিচার ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। মূলত, ভোটের দাবিতে যাতে বিএনপি-সহ রাজনৈতিক দলগুলি কোনও আন্দোলন করতে না পারে, তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত রবিবারই আচমকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। দু’জনের বৈঠক নিয়ে এই প্রথম সেনাবাহিনীর জনসংযোগ দফতরের তরফে কোনও প্রেস বিবৃতি দেওয়া হয়নি। যার ফলে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। যদিও বৈঠকের পরেই ‘এই মুহুর্তে’ অনলাইন জানিয়েছিল, সেনাবাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতার মেয়াদ বাড়ানোর জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসকে চাপ দিয়েছেন ওয়াকার-উজ-জামান। সেই সংবাদেই এদিন সিলমোহর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা আধিকারিক জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশালে এক অনুষ্ঠানে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা সরকারের রয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ফলে সেনাবাহিনী যে কোনও ব্যক্তিকে গ্রেফতার এবং যে কোনও জায়গায় তল্লাশির অধিকার পেয়েছিল। সেপ্টেম্বর মাসে দেওয়া ওই ক্ষমতা কয়েকদিনের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেনা আধিকারিক এবং সদস্যরা ব্যারাকে ফিরে যেতে রাজি হচ্ছেন না। বরং বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে কাজে লাগিয়ে লাগামহীন তোলাবাজি চালিয়ে যেতে চান।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড