তৃণমূলকে জেতালে মিলবে আবাসের বাড়ি, সিতাইয়ে প্রতিশ্রুতি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিতাই: লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে জেতালে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মিলবে আবাস যোজনার বাড়ি। শনিবার সিতাইয়ে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার হয়ে প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোচবিহারের বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট। গত লোকসভা ভোটে তিন আসনেই জয়ী হয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা। এবারের ভোটে তিন আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে কোমর কষে নেমেছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছেন। প্রতিটি সভাতেই ভিড় উপচে পড়েছিল।

এদিন সিতাইয়ে কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার হয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মনরেগা-সহ আবাস যোজনার টাকা আটকে রেখেছে। গরিব মানুষদের বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে না। তবে আপনাদের একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে। আসন্ন নির্বাচনে কোচবিহারে জগদীশচন্দ্র বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যেই আপনাদের হাতে আবাসের টাকা পৌঁছে যাবে।’

আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি কোচবিহারের বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককেও একহাত নিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘যিনি এখানকার সাংসদ তিনি কোনওদিনও আমজনতার কথা ভাবেননি। তাঁদের জন্য কিছু করেননি। দিনহাটা,সিতাই, শীতলকুচি না এসে, তিনি দেশের নানা স্থানে ঘুরে বেড়িয়েছেন। আর দিল্লিতে আবাসে মার্বেলের পর মার্বেল লাগিয়েছে। ইভিএমে এমন শিক্ষা দিতে হবে যাতে দিল্লির সেই আবাসের মার্বেল খসে পড়ে। শীতলকুচিতে এই নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় বাহিনী ২০২১ সালে গুলি করে মেরেছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর চোখ রাঙানি চলছে।’

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক