Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুয়োর জলে জ্যান্ত মরা শোল, নিয়ম মেনে বর্গভীমার অনুমতি নিয়ে পুজো তমলুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : ৫১ সতীপিঠের এক পিঠ হল তমলুকের দেবী বর্গভীমা। কথিত আছে, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে খন্ডিত দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। দেবী এখানে ভীমাকালী রূপে পূজিত হয়ে আসছে। মন্দিরের বয়েস নয় নয় করে ৫০০০ বছরেরও বেশি। মহাভারতেও রয়েছে এই মন্দিরের উল্লেখ। তমলুকে কোনও পুজোর আগে বর্গভীমা মন্দিরে অনুমতি নিতে হয়।

পুরানে কথিত আছে, দক্ষ রাজের কন্যা সতীর দেহত্যাগের পর তাঁর দেহ সুদর্শন চক্রে খন্ডিত হয়েছিল। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। মহাভারতে উল্লেখ আছে, তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি বর্গভীমার এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায়, রাজার আদেশ মেনে রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক ধীবরপত্নী। সব ঋতুতে জ্যান্ত শোল মাছ দিতে আসতেন তিনি। কিন্তু কিভাবে রোজ জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবরপত্নী? রাজার মনে প্রশ্ন আসতেই চেপে ধরেন তিনি। তখনই জানা যায় আসল ঘটনা। জঙ্গল ঘেরা একটি কূপ থেকে জল নিয়ে, সেটা ছিটিয়ে মরা শোলকে জ্যান্ত করেন তিনি। সেখানে গিয়ে রাজা দেখতে পান বর্গভীমার মূর্তি। উগ্র তারারুপী বর্গভীমা সেখানে অধিষ্ঠাত্রী। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। ওড়িশি স্থাপত্যের আদলে তৈরি হয়েছিল মন্দিরটি। মন্দিরের দেওয়ালের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। দেখতে পাওয়া গিয়েছে।

মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে এবং মার্কন্ডেও বর্গভীমার উল্লেখ রয়েছে। জানা যায়, এর আগে তমলুকে কোনওদিন শক্তি পুজো হতো না। শুধু দেবী বর্গভীমার পুজো করা হতো। তমলুকে দুর্গা, জগদ্ধাত্রী, কালীপুজোর প্রচলন শুরু হওয়ার সময় সমস্যা দেখা দেয়। সেই সময়ে তৎকালীন প্রবীণরা জানান, পুজোর আগে দেবী বর্গভীমার কাছ থেকে অনুমতি নিতে হবে।  এখনও নিয়ম মেনে অনুমতি নিয়ে তবেই পুজোর আয়োজন করা হয়। তমলুকে ক্লাব হোক বা প্রতিষ্ঠান হোক বা বাড়ির প্রথমে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু করা হয় পুজো।

তমলুকে যত কালীপুজো হয়, প্রথমে বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে অনুমতি নিতে হয়। বিকেলের পর থেকে সুসজ্জিত শোভাযাত্রা করে দলে দলে দেবী বর্গভীমা মাকে পুজো দিতে আসেন সকলেই। মন্দিরের ভেতরে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করে দেবী উগ্র তারারূপে। দীপান্বিতা অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভীমা। দেবীর অনুমতি নিয়েই তমলুকের সর্বত্র পুজো করা হয়।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ