ভূত চতুর্দশীতে অশুভ শক্তির বিনাশ, রাখুন কয়েকটি দিকে নজর

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় এই ভূত চতুর্দশী। দেশের কোথাও কোথাও এদিনটিকে বলা হয় নরক চতুর্দশী। বলা হয়, এদিন খুলে যায় নরক ও স্বর্গের দ্বার। ১৪ পুরুষ আসে পরিবারের সঙ্গে সময় কাটাতে। এইদিনে ১৪ পুরুষের জন্য ১৪ প্রদীপ দেওয়ার প্রথা রয়েছে। অনেক সময় বলা হয় এই ১৪ প্রদীপের আলো সমস্ত নেতিবাচকতা দূর করে দেবে। ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ অনেকেই জ্বালান। কিন্তু কোথায় জ্বালাতে হবে ১৪ প্রদীপ তা অনেকেই সঠিকভাবে জানেন না।

বাড়ির যেকোন জায়গায় ১৪ প্রদীপ জ্বালালে হবে না। সঠিক জায়গায় প্রদীপ জ্বালাতে হবে। ১৪ প্রদীপের সঙ্গে একটি পদ্মপ্রদীপ রাখতে হবে। সেটিকে ঠাকুর ঘরে দিতে হবে। ঘরের মধ্যে এই জায়গায় প্রদীপ জ্বালানো গুরুত্বপূর্ণ। তুলসি মঞ্চ থআকলে সেখানে প্রদীপ দিতে হবে। বাড়ির সদর দরজায় দুপাশে দুটি প্রদীপ দিতে হবে। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে ওই প্রদীপে একটি করে লবঙ্গ দিতে হবে। বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে, সেখানে প্রদীপ দিতে হবে। পাশাপাশি বাড়ির দক্ষিণদিকে প্রদীপ দিতে হয় এইদিন। কারও বাড়িতে মাটির উনুন থাকলে, তার ওপরে প্রদীপ দিতে হবে। বাড়ির পাথরুমে প্রদীপ দিতে হবে। রান্নাঘরেও দিতে হবে প্রদীপ। পাশাপাশি প্রতি ঘরে একটা করে প্রদীপ জ্বালাতে হয়। বেল গাছ থাকলে তার নিচে প্রদীপ দিতে হয়। বাড়ির মূল দরজার মাঝে গুড় দিয়ে প্রদীপ জ্বালালে সৌভাগ্য আসে। বাড়ির দক্ষিণদিকে প্রদীপ দিতে হয়।

এদিন বাড়িকে কোনওভাবে অন্ধকার করে রাখা উচিৎ নয়। বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হবে। বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য প্রদীপের মাঝে সৈন্ধব নুন, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ, কর্পুর ও ধুনো দিতে হবে। সেটি বাড়ির চারদিকে ঘুরিয়ে নিতে হবে। এদিন সকালে একটি লাল কাপড়ে একটু নুন ও কালো সর্ষে মুড়ে ভগবানের পায়ের কাছে রেখে দিন। সমস্ত অশুভ শক্তি দূর হবে।।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার